শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে

বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন
সমমনা জোটের সাথে বিএনপির বৈঠক। সংগৃহীত ছবি

জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজোঁ কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইসচেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত আছেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে আরো উপস্থিত আছেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারি, গণদল চেয়ারম্যান, টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান, এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সভাপতি সৃকৃতি কুমার মন্ডল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102