বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, স্বল্প সময়ের মধ্যে ডলারের বিনিময় মূল্যের অসামঞ্জস্যতা দূর করা হবে।

রবিবার (২৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে দুই দিন ব্যাপী ইন্টারন্যাশনাল একাউন্টিং কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের মতো সারা বিশ্বের ব্যাংকাররা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নির্ঘুম রাত কাটাচ্ছেন বলেও দাবি তার।

এমন বাস্তবতার কারণেই ডলারের বিনিময় মূল্য বাড়ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশেও বৈদেশিক বাণিজ্য চ্যালেঞ্জের সম্মুখীন। একই সাথে প্রবাসী আয় ও রপ্তানি আয় কমে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102