শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীতে কাদের

পালাব না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল সাহেব পালিয়ে আছেন আপনারা, তারেক রহমান আর রাজনীতি করবে না বলে পালিয়েছে লন্ডনে। আমরা পালাতে জানি না। এই দেশেতে জন্ম আমার এই দেশেতে মরব। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব।’

রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজ এই রাজশাহীর মহাসমাবেশে আপনাদের কী মনে আছে। কিছু দিন আগে বিএনপি একটি সমাবেশ করেছে। সেই সমাবেশ আর আজকের সমাবেশ! রাজশাহীবাসী ও সারা দেশ আজ দেখছে। বিএনপি বলে ১০ ডিসেম্বর সরকার পতন। আবার বলে ৩০ ডিসেম্বর সরকার চলে যায় এবং ১১ জানুয়ারি বলে সরকার নেই।

তিনি আরো বলেন, বিএনপির এখন চলছে পদযাত্রা। পদযাত্রা মানে শেষযাত্রা, অন্তিম যাত্রা ও মরণযাত্রা। মরণযাত্রার কথা শুনেছেন না? মরণযাত্রা এখন হলো বিএনপির। তারা এখন সরকারকে পালাতে বলে। সরকার পালাবার পথ নাকি খুঁজে পাবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সামনে আসতেছে বঙ্গবন্ধু টানেল। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালাও আছে। যেদিকে তাকাই সেদিকে উন্নয়ন। রাজশাহী শহর গ্রিন সিটিতে পরিণত হয়েছে। এই রাজশাহী এখন বাংলাদেশের পরিচ্ছন্ন সিটি। মেয়রকে আমি ধন্যবাদ দিবো। শেখ হাসিনার নেতৃত্বে মেয়র রাজশাহীকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘সামনে আরও জ্বালা আছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও একদিনে শতসেতু উদ্বোধনের জ্বালা। দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। গ্রাম হয়েছে শহর, এটা আরেক জ্বালা। জ্বালায় মরে ফখরুল আর বিএনপি। খেলা হওয়ার আগেই তো বিএনপি পালাতে শুরু করেছে। আগেই তো মরণযাত্রা শুরু হয়েছে। খেলা হবে দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, হত্যা ষড়যন্ত্র, সাম্প্রাদায়িকতার বিরুদ্ধে। আগামী নির্বাচনের আগে ফাইনাল খেলা হবে। তৈরি হয়ে যান ফখরুল সাহেব।

তিনি আরো বলেন, ‘বিএনপির এখনো শিক্ষা হয়নি। শিক্ষা পাবে, যখন আগামী নির্বাচনে আবার পরাজয়ের মুখ দেখবে। তাদের পরাজয় হবে। আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। একজন নারী সন্তান জন্ম দেয়। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেখলেন, মা সন্তান জন্ম দেয়, কিন্তু সকল রেকর্ডে বাবার নাম থাকে। শেখ হাসিনা বলেছেন, বাবার সাথে মায়ের নাম লিখতে হবে। বৃত্তির টাকাও এখন মায়ের কাছে যায়, বাবারা পায় না। যে মায়ের মোবাইলফোন ক্রয়ের টাকা নেই। যে মায়ের মোবাইলফোন কেনার সামর্থ্য নেই, শেখ হাসিনা মোবাইলফোন কেনার সুযোগ করে দিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102