মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

দেশে নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু

সচিবালয় প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত আট জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে পাঁচ জন।

তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সুস্থ ব্যক্তিরাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এর কোনো প্রতিষেধক নেই।

এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মন্ত্রী কাঁচা খেজুরের রস এবং পাখির খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দেন।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, দেশের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ক্যাটাগরি অনুযায়ী চিকিৎসা মূল্য নির্ধারণ করে দেওয়া হবে।

এ লক্ষ্যে একটি কমিটি করে দেওয়া হয়েছে, তারা কাজ করছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে এটি কার্যকর হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102