সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল আম্পায়ার ‘নারী’

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। যেখানে ১০ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারির সবাই নারী। যা বিশ্ব ক্রিকেট ইতিহাসের প্রথম কোন ঘটনা।

এমন ঐতিহাসিক সিদ্ধান্তের প্রসঙ্গে আইসিসি জানায়, টুর্নামেন্ট পরিচালনার জন্য মোট ১৩ জন ম্যাচ অফিসিয়াল নির্বাচন করা হয়েছে। ক্রিকেটে মেয়েদের আরও বেশি সম্পৃক্ত করতেই তাদের এ সিদ্ধান্ত।

সংস্থাটির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করতে গিয়ে রোমাঞ্চিত হয়েছি। গত কয়েক বছরে মেয়েদের ক্রিকেট দ্রুত বিস্তৃত হয়েছে।

বিশ্বকাপের ১৩ ম্যাচ অফিশিয়ালরা এসেছেন সাতটি ভিন্ন দেশ থেকে। সবচেয়ে বেশি তিনজন হচ্ছেন ভারতীয়। দুজন করে আছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের আছেন একজন করে আম্পায়ার। ১৩ আম্পায়ারের মধ্যে কনিষ্ঠতম হচ্ছেন আন্না হ্যারিস। ইংল্যান্ডের এই নারী আম্পায়ারের বয়স ২৪ বছর। এলোইস শেরিডান, বৃন্দা রাঠি, এন জননী ও নিমালি পেরেরা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন।

আগামী ১০ ফেব্রুয়ারি শুরু ২০ ওভারের বিশ্বকাপের ফাইনাল ২৬ ফেব্রুয়ারি। ১৭ দিনের সেই বিশ্বকাপে বাংলাদেশসহ দলের সংখ্যা ১০। ২৩ ম্যাচের টুর্নামেন্টের জন্য সাতটি দেশ থেকে আম্পায়ার ও ম্যাচ রেফারি বেছে নিয়েছে আইসিসি। বাংলাদেশের কেউ অবশ্য নেই সেই তালিকায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102