বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

রাতের শেষে পড়তে পারে ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৫০৮ এই পর্যন্ত দেখেছেন

দেশের উত্তরাঞ্চলে শেষ রাত থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের অন্যত্র হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ। লঘুচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

তিনি বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঢাকায় উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে পাঁচ থেকে ১০ কিলোমিটার। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। পরবর্তী পাঁচদিনের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পাবে।

শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102