রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক

শ্যামল দত্তকে চট্টগ্রামে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

ভোরের কাগজ সম্পাদক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যাক্তিত্ব শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ভোরের কাগজ চট্টগ্রাম অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘ সনাতন’-এর পক্ষ থেকেও অভিনন্দন জানিয়ে তার হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীল রেডিসন ব্লু হোটেলে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে।

এসময় ভোরের কাগজ চট্টগ্রাম অফিসের পক্ষে ব্যুরো প্রধান সমরেশ বৈদ্য, বিজ্ঞাপন, সার্কুলেশন ও প্রশাসনিক ব্যবস্থাপক রাজীব নন্দী বাবু, সনাতন সংগঠনের সভাপতি অশোক চক্রবর্তীসহ সনাতন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শুভ্রদেব কর, অ্যাডভোকেট রাজীব দাশ, কাঞ্চন আবার্য, সন্তোষ দে, প্রকৌশলী উত্তম দে প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শ্যামল দত্তকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, জাতীয় প্রেসক্লাবে মুক্তিযদ্ধের পক্ষের শক্তির নেতৃত্বে ও জাতীয় প্রেস ক্লাব আগামীতে একটি স্মার্ট ও গণমানুষের প্রেস ক্লাব হয়ে উঠবে। অনুষ্ঠানে শ্যামল দত্তের স্ত্রী সঞ্চিতা দত্তও উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই প্রথম চট্টগ্রাম সফর করেছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠানে তিনি বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102