বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের ৪৬০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৩২৩ এই পর্যন্ত দেখেছেন

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ৪৬০ জন সদস্য। শান্তিরক্ষা মিশন মালি ও ডিআর কঙ্গোতে এক বছরের জন্য প্রেষণে নিয়োগ পেতে যাচ্ছেন তারা।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার তালিকায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শক, উপপরিদর্শক (এসআই), সার্জেন্ট, কনস্টেবল ও নায়েক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএফপিইউ-১ (রোটেশন-৯) এমআইএনইউএসএমএ, মালি ও ডিআর কঙ্গোতে এক বছর মিশনে পাঠানোর জন্য ৪৬০ কর্মকর্তাকে এক বছরের জন্য প্রেষণে পাঠানো হচ্ছে।

এতে বলা হয়, এসব কর্মকর্তার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাতায়াত খরচসহ যাবতীয় ব্যয়ভার জাতিসংঘ বহন করবে। অন্যান্য শর্ত জাতিসংঘ থেকে পাওয়া নির্দেশাবলির আলোকে (যদি থাকে) পরে নির্ধারণ করা হবে।

১৯৮৯ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যান্য বাহিনীর পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশও।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102