শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

মেসেঞ্জারে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক মেসেঞ্জারেরও অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপ্টেড ফিচার আছে। যা চালু থাকলে মেসেঞ্জারের চ্যাটগুলো এনক্রিপ্টেড হয়। অর্থাৎ দুজন ব্যবহারকারী ছাড়া সেই চ্যাট স্বয়ং ফেসবুকও পড়তে পারে না। ফলে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত হয়।

সম্প্রতি জানা গেছে, এবার ফেসবুকের মেসেঞ্জারে কিছু বড় পরিবর্তন আসছে। ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে, অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপ্টেড করা চ্যাটে অনেক নতুন ফিচার যুক্ত হচ্ছে। ফলে বদলে যেতে চলেছে ফেসবুকের মেসেঞ্জার।

ফেসবুকের মেসেঞ্জারের নতুন ফিচারের মধ্যে আছে চ্যাট মিম, কাস্টম চ্যাট ইমোজি, রিঅ্যাকশন, গ্রুপ প্রোফাইল ফটো, লিঙ্ক প্রিভিউ ও অ্যাকটিভ স্ট্যাটাস। এছাড়া, যখন নতুন বার্তাগুলো অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপ্টেড করা চ্যাটে চলে আসবে তখন একটি অ্যান্ড্রয়েড পপ-আপও আসবে।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিফল্ট হিসেবে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপ্টেড তৈরি করার পরীক্ষা চলছে। আগামী মাসে কিছু ফেসবুক ব্যবহারকারী এই বিজ্ঞপ্তি পেতে পারেন। তাদের চ্যাট অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপ্টেড আপডেট করা হয়েছে।

সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্ম আরো জানিয়েছে, সেই সকল ব্যবহারকারী নির্বাচন করা হবে রেনডম পদ্ধতিতে। বিশ্বের লাখ লাখ মানুষ মেসেঞ্জারের এই ফিচারের সুবিধা পাবেন।

ব্যবহারকারীরা যদি এখনই ফেসবুক মেসেঞ্জারে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপ্টেড চ্যাট করতে চান তাহলে যার সঙ্গে কথা বলতে চান তার চ্যাটে যেতে হবে। তারপর মেনু থেকে সিক্রেট কনভারসেশন সিলেক্ট বা নির্বাচন করতে হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102