সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দুই ছেলের দায়ের কোপে বাবা খুন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৭৯ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ২ ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বাবা তোতা মিয়া (৫৫)। শুক্রবার রাতে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে এ ঘটনা ঘটে।গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।জানা গেছে, রাত ৮টার দিকে পরগণা বাজারে দাঁড়িয়ে ছিলেন তোতা মিয়া। এ সময় হঠাৎ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে তার ২ ছেলে পিঠে ধারালো দা দিয়ে কোপ দেয় এবং ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তোতা মিয়া।স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান।গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পারিবারিক টানাপোড়েনের জেরে এ ঘটনা ঘটতে পারে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102