শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীতে যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ

সকল দল নির্বাচনে আসুক, আ’লীগ খেলে জিততে চায়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা খেলে জিতে চাই। কিন্তু বিএনপি আসন্ন নির্বাচনকে কোনোভাবে প্রতিহতের কোনোরকম অপচেষ্টা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে।

শনিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন কোনো সরকার করে না। নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সরকারের হাতে একটি পুলিশ কনস্টেবলও বদলি করার ক্ষমতা থাকে না। সমস্ত কিছুই ন্যাস্ত থাকে নির্বাচন কমিশনের ওপর। আর পাকিস্তান ছাড়া এখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আর কোথাও নেই। এখন বিএনপি পাকিস্তানকে ফলো করছে।

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো আশা নেই দেখে তারা বাহানা খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102