শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পদত্যাগ করুন, নইলে ভারাক্রান্তভাবে চলে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

পদযাত্রার মধ্যদিয়ে বিএনপি নতুন আন্দোলন শুরু করেছে বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে সরকারকে বলে দিতে চাই, অবলম্বে পদত্যাগ করুন। অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে। পালাবার কোনো পথ পাবেন না।

শনিবার বেলা ২টায় রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনের সড়কে পদযাত্রা কর্মসূচির আগে দেয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি।

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচি দুপুর আড়াইটায় শুরু হয়। মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে এই কর্মসূচি শেষ হওয়ার কথা।

এতে মির্জা ফখরুল বলেন, ঢাকার এই নীরব পদযাত্রার মধ্যদিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই দানবীয় সরকারকে চলে যেতে বাধ্য করব।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, আব্দুল মোনায়েম মুন্না, তাবিথ আউয়াল প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড় হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা হবে। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে। প্রতিটি পদযাত্রা বেলা দু’টায় শুরু হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102