মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প

ফেসবুকে সজীব ওয়াজেদ জয়

বিএনপির প্রধান বাধা আসলে গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদা জিয়ার শাসন ফেরত আনা, তাদের সেই হীন উদ্দেশ্য সফল করতে প্রধান বাধা আসলে গণমাধ্যম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।

আমাদের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘সম্প্রতি বিএনপির দুর্নীতিবাজ শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবির কর্মকর্তা, তার সূত্র ধরে সংবাদ প্রচার করেছে সময় টিভি। সেই সংবাদে খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত- আর বিএনপির ২৭ দফার প্রথম দিকেই বলেছে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার কথা, সেটি প্রচার করা হয়েছে।

এতেই চটেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল। কারণ তাদের লন্ডনে পলাতক নেতার পক্ষে কথা না বলায় সময় টিভির রিপোর্ট শুদ্ধ হয় নাই। এভাবেই দলের ভেতরে ও বাইরে বাকস্বাধীনতার চর্চা করে বিএনপি।

যেমন তারা করেছিল, ২০০১ সালে ক্ষমতায় এসে একাধিক পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও একটু বেসরকারি টেলিভিশন বন্ধ করে দিয়েছিল তারা।

প্রকৃতপক্ষে, বিএনপির গণতন্ত্র মানেই তারেক রহমান বা খালেদাজিয়ার শাসন ফেরত আনা, তাদের সেই হীন উদ্দেশ্য সফল করতে প্রধান বাধা আসলে গণমাধ্যম। কারণ এই গণমাধ্যমেই বিএনপির দুর্নীতি ও জঙ্গিবাদের স্বরূপ উত্থাপিত হয়েছে বার বার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102