মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

পঞ্চগড় থেকে

চুরাইকৃত অটো রিক্সা উদ্ধার

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৩১৮ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সদর থানার জগদল বাজার থেকে চুরি হওয়া অটো রিক্সা উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চগড়ের পুলিশ সুপার, সিরাজুল হুদার সার্বিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানার তত্ত্বাবধানে এসআই /(নিঃ)ফরহাদ হোসেন, এসআই /(নিঃ) সাহিদুর রহমান, এসআই /(নিঃ) শামসুজ্জোহা সরকার, এসআই /(নিঃ) আব্দুল হানিফ, এসআই /(নিঃ) পলাশ চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকার বিভিন্ন জায়গায় রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে পঞ্চগড় সদর থানার মামলা নং-৩৪ তারিখ-২৭/০১/২০২৩ খ্রি: ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ এর চুরি হওয়া অটো রিক্সাটি জগদল বাজারস্থ এলাকা হতে আসামী মো: মারুফ হাসান (২৫), পিতা-মৃত হায়দার আলী, সাং-বুড়িপাড়া,জগদল, থানা ও জেলা-পঞ্চগড় এর হেফাজত হইতে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসামীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির কথা স্বীকার করে এবং আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে।

জবানবন্দি শেষে আদালতের আদেশে আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং বাদীকে তার চুরি হওয়া অটো রিক্সাটি বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিক্সাটি ফিরে পেয়ে বাদী খুশি হয়ে পঞ্চগড় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102