মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া

এই সরকারের আমলে পিতা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আশা করি না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে পিতা প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার আশা করেন না গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। শাহ এএমএস কিবরিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত শেষে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেও এই হত্যার কোনো বিচার হয়নি। এ থেকে সহজেই অনুমান করা যায়, তারা চেষ্টা করেছেন মিথ্যা তদন্ত, মিথ্যা মামলা দিয়ে আসল খুনিদের আড়াল করতে। তাই আমি মনে করি, শেখ হাসিনা ওয়াজেদ যে শাসন প্রতিষ্ঠা করেছেন, সেখানে আইনের শাসন ও সুষ্ঠু বিচারের আশা করা কঠিন।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, শহীদ শাহ এ এম এস কিবরিয়ার মতো একজন গুণী মানুষকে হত্যা করা হলো, অথচ ওনার হত্যার বিচার করছে না এই আওয়ামী সরকার। যিনি এই আওয়ামী লীগকে খাদের কিনারা থেকে টেনে এনে ক্ষমতায় বসতে মুখ্য ভূমিকা পালন করেছেন। বিচার প্রক্রিয়া বারবার পেছানোর কারণে আমাদের মনে একটি সন্দেহ দেখা দিয়েছে, শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত কি না?

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, যুবঅধিকার পরিষদের আহ্বায়ক মঞ্জুর মুর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান, প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার পুত্রবধূ সিমি কিবরিয়া ও চাচাতো ভাই শাহ আজাদ আলী সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব জিলু খান, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবির, যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোবারক হোসেনসহ অনেকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102