সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

নিউমোনিয়ায় আক্রান্ত নায়িকা ববি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে ‘মেঘনা কন্যা’ নামে একটি ছবির শুটিং করতে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি।

জানা গেছে, ‘মেঘনা কন্যা’ ছবির জন্য আট দিনের শিডিউল ছিল ববির। বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে নায়িকারা যে লোকেশনে শুটিং করছিলেন, সেই জায়গাটি বরিশাল শহর থেকে অনেক দূরে। ওই চর থেকে বরিশাল শহরে আসার একমাত্র বাহন ট্রলার। এই ঝক্কি ঝামেলার মধ্যে পড়েই এখন শয্যাশায়ী ববি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ববি বলেন, জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ দিয়ে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। ২১ জানুয়ারি পরিচালকের সঙ্গে কথা বলে শুটিং ছেড়ে বর্তমানে ঢাকায় নিজের বাসায় আছি। হাসপাতালে গিয়ে পরীক্ষা–নিরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে। এর পর থেকেই বিশ্রামে আছি।

ববি আরো বলেন, ‘আগে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু জীবনে এত বাজে পরিস্থিতি হয়নি। অনেক কষ্ট হচ্ছে। এ অসুখ কাহিল করে দিয়েছে। ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছি না। কিছুক্ষণ পর পরই নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102