সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

সিলেটকে হারালো রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

বিপিএলের চলতি আসরে দারুণ ছন্দে থাকা সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। শুক্রবার বিকেলে লো স্কোরিং ম্যাচে তাদের ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ৯২ রান করতে পারে সিলেট। জবাবে ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর।

রান তাড়া করতে নেমে ২৭ রানেই প্রথম উইকেট হারায় রংপুর। এ সময় রেজাউর রহমান রাজার বলে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন মোহাম্মদ নাঈম শেখ। ৪৪ রানের মাথায় রংপুর খায় ডাবল ধাক্কা। এ সময় মাশরাফি বিন মুর্তজার পর পর দুই বলে মাহেদী হাসান ও শোয়েব মালিক ফিরেন। মাহেদী ৮ রান করলেও শোয়েব মালিক মারেন গোল্ডেন ডাক।

৬৬ রানের মাথায় মোহাম্মদ আমিরের বলে আজমতউল্লাহ ওমরজাই ৪ রান করে আউট হওয়ার পর রনি তালুকদার ও মোহাম্মদ নাওয়াজ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

রনি ইনিংসের গোড়াপত্তন করতে এসে মাঠ ছাড়েন ৩৮ বলে ২ চার ও ২ ছক্কায় ৪১ রান করে। আর নাওয়াজ ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ১৮ রানে।

বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আজমতউল্লাহ ওমরজাই।

তার আগে ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের বোলিং তোপে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। ১৮ রান তুলতেই তারা হারিয়ে বসে ৭ উইকেট। সেখান থেকে তানজিম হাসান সাকিব ও মাশরাফি বিন মুর্তজার ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ৯২ রান করতে পারে সিলেট। সাকিব ৩৬ বলে ৫টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। মাশরাফি ২১ বলে ২ ছক্কায় করেন ২১ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে ওমরজাই ছাড়াও হাসান মুরাদ ৪ ওভারে ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ৪ ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট নেন মাহেদী হাসানও।

এই ম্যাচে হারলেও ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে ৭ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে রংপুর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102