শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

বাংলাবান্ধা স্থলবন্দরে

আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

বাংলাবান্ধা ল্যান্ড কাস্টমস স্টেশনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস২০২৩ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর মিলনায়তনে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাবান্ধা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মবিন উর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাবান্ধা স্থলবন্দর রাজস্ব কর্মকর্তা মো; ইমরুল হোসেন পাটওয়ারি॥ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটি এম নুরুজ্জামান খন্দকার, প্রভাষ কুমার বিশ্বাস, শুল্ক স্টেশন কর্মকর্তা মনির আহম্মেদ,পারভেজ রেজা,জাহাঙ্গির আলম, শাহা আলম, ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম প্রমুখ।এতে কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন ।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, রাজস্ব আয়ে বাংলাবান্ধা স্থলবন্দর দিন দিন এগিয়ে যাচ্ছে । গত অর্থবছরে এ বন্দরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অতিক্রম করে ২৫ কোটি ৯৮ লাখ দুই হাজার টাকা আদায় হয়। বর্তমান অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার টাকা। এ পর্যন্ত আদায় হয়েছে ৯ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার টাকা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102