বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

দেশের ২২তম

রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১২ ফেব্রুয়ারি, পরদিন মনোনয়নপত্র পরীক্ষা এবং প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি।

এসব কার্যক্রম হবে প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে। রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফশিল ঘোষণা করেন। তিনি এ নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’। এর আগে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের এক সংক্ষিপ্ত সভায় এ তফশিল চূড়ান্ত করা হয়।

তফশিল ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইভিএম কেনার প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় স্থগিত করলেও তাতে তিনি হতাশ নন। এখন যেসব ইভিএম হাতে আছে, সেগুলো দিয়ে কত আসনে ভোট করা যাবে, সব বিবেচনা করে ইসি সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয়, হতাশার কিছু নেই। একটা সিদ্ধান্ত এসেছে-সার্বিক অর্থনীতির কারণে সরকার ইভিএম দিতে পারছে না।

এখানে আমাদের রিঅ্যাকশনের কিছু নেই। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রাপ্যতা সাপেক্ষে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে ভোট হবে। এখানে (পরিকল্পনামতো না হওয়ায়) হতাশ হওয়ার প্রশ্নই আসে না।

আগামী নির্বাচনে কত আসনে ইভিএমে ভোট হবে-এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি।

আমাদের কাছে যে ইভিএম আছে, তা যদি কার্যকর থাকে, আমরা কিউসি করছি, যতটা সম্ভব নির্বাচন করব। এ বিষয়টা এখনো নিশ্চিত নয়। কত আসনে ইভিএমে হবে, সেই সিদ্ধান্ত পরে হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ইসির কর্মকর্তারা জানান, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন।’ তারা জানান, যেহেতু জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাই ধরে নেওয়া হয় তারাই এই পদে প্রার্থী দেবে এবং সেই প্রার্থীই নির্বাচিত হবেন। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে অনুযায়ী তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102