শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশৃঙ্খল কর্মকাণ্ডের দায়ে

ঢাবির ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন

বিশৃঙ্খল কর্মকাণ্ডের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৪ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত হয়েছেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বন, উত্ত্যক্ত করা , মাদক গ্রহণ ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে তাদেরকে এ শাস্তি দেয়া হয়েছে।

এদের মধ্যে একজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করায়।

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষকের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক অবস্থানের কারণে ১০৯ জনকে দুই থেকে চার বছর মেয়াদে, মাদক গ্রহণ করায় তিনজনকে দুই বছর মেয়াদে এবং চারুকলা অনুষদের এক কর্মচারীকে হত্যার হুমকি দেয়ায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিসিপ্লিনারি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভিন্ন মেয়াদে বহিষ্কৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে স্থায়ী বহিষ্কৃত শিক্ষার্থীর নাম পরিচয় প্রকাশ করা হয়। তিনি বলেন সমাজকল্যাণ বিভাগের নাজমুল আলম ওরফে জিম।

গত বছরের ৩১ অক্টোবর গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠে নাজমুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৫ নভেম্বর তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতে তাকে নোটিসও দেয়া হয়েছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102