

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস এর চুড়ান্ত প্রতিযোগীদের মধ্যে পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৩ জানুয়ারি) বিকালে পাইলট দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সারা দিন ব্যাপী খেলা শেষে চুড়ান্ত পর্বে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করা
হয়েছে। তেতুলিয়ায় পাইলট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো; হামিদুল ইসলামের উপস্থাপনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শাহাবদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের ক্রীড়া শিক্ষক আব্দুস ছালাম,ভজনপুর ফখরুন্নেসা ফাজিল মাদ্রাসা আব্দুর রশিদ, ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মোস্তফা কামাল,পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ প্রমুখ।
বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসন এই প্রতিযোগীতার আয়োজন করে।
উল্লেখ্য সর্বশেষ ১৯৭৪ সালে এমন বৃহৎ পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৪৮ বছর পর আবারও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামকরণে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো । প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গত বছরের নভেম্বরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নেন।