শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীণ বরণ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীণ বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৩ জানুয়ারি দুপুরে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আয়োজনে শিক্ষার্থীদের নবীণ বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ময়নুল হকের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক বশির আহমদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর কবীর আহাম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক,ক,ম ফারুক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফাতির আহমদ ।

বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শাহানা আক্তার, শিক্ষক বাবুল উদ্দিন খান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। পরে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102