বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজনের মুক্তির দাবিতে

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়া সিলেট জেলা পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজনের মুক্তির দাবিতে সিলেটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ। সোমবার (২৩ জানুয়ারি) সকালে প্রশাসনের আশ্বাসে এ ধর্মঘট স্থগিত করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।

ইউনিয়নের সভাপতি মইনুল বলেন, দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাবন্দী। তাকে জামিন দেয়া হচ্ছিল না। তাই আমরা ধর্মঘটের ডাক দিয়েছিলাম। তবে আজ সকালে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। গত বছরের ৭ ডিসেম্বর সিলেট নগরের সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102