

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ আমতলী নামক স্থানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় কেউ নিহত না হলেও গুরুতর আহত হয়েছেন ক্ষতিগ্রস্থ ট্রাকটির চালক ।
ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তবে আহত ট্রাক চালকের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১ টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর দেড়টার সময় সদর উপজেলার আমতলী নামক স্থানে পৌঁছালে লোকাল সড়ক মহেশালীর দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রাকটির চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।