বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

ইসি সচিব

২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন তিনি। সংবিধান অনুযায়ী, তার আর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেন, ইতিমধ্যেই নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। আমরা সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ ঠিক করবো।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জামানত দ্বিগুণ হচ্ছে উল্লেখ্য করে তিনি বলেন, ১০ হাজার থেকে বাড়িয়ে সংরক্ষিত নারী আসনের জামানত ২০ হাজার টাকা করা হচ্ছে।

ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, সংবিধানে নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়েছে, কিন্তু আইনে এখনও আসন সংখ্যা ৪৫। তাই আইনে ৪৫ থেকে ৫০ করার প্রস্তাব করা হয়েছে।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নেতৃত্বাধীন আইন সংস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন সভায় বিষয়গুলো অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে তারা কেবিনেটে পাঠাবেন। তারপর সংসদে যাবে। এরপর পাস হবে। আইনটি পাস না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102