বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকহামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত মন্টেরি পার্কে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দুদিনের উৎসব চলছিল। কয়েক হাজার মানুষ সে উৎসবে যোগ দিয়েছিল। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে এক বন্দুকধারী সেখানে অতর্কিত গুলি চালান।

জানা যায়, মন্টেরি পার্ক এলাকায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস, যাদের অধিকাংশই এশীয় বংশোদ্ভূত। ধারণা করা হচ্ছে, এশীয়দের লক্ষ্য করেই গুলি চালানো হয়।

এদিকে ঘটনার প্রথম দিকে গোলাগুলিতে কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কি না তা নিয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারেনি ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মন্টেরি পার্ক এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি দেখা যায়।

ওই এলাকার একটি খাবারের দোকানদার সিউং ওন চই বলেন, তিনজন ব্যক্তি দ্রুত আমার কাছে ছুটে এসে বলেন, গারভে এভিনিউতে গোলাগুলি হয়েছে। তুমি দ্রুত দোকান বন্ধ করো। ছুটে আসা ওই ব্যক্তিরা আরও জানান, এক ব্যক্তির হাতে মেশিনগান ও কয়েক রাউন্ড গুলিও ছিল। সূত্র: বিবিসি

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102