বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শৃংখলায় ঘাটতি থাকলে ম্লান হয়ে যাবে সব উন্নয়ন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

শৃংখলায় ঘাটতি থাকলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের স্থানীয় সরকার, শিক্ষা, বিদ্যুৎ সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিশ্বব্যাংকও স্বীকার করেছে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন অর্জন করেছে। কিন্তু এরপরও আমরা যখন রাস্তায় বের হই, সেখানে দেখি শৃংখলা নেই, পরিবহণের শৃংখলায় দারুণ ঘাটতি। এগুলো নিয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। জনগণের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, আপনারা কেন সচেতন হবেন না? এত উন্নত জাতি, যেটা সমৃদ্ধির দিকে এগুচ্ছে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিজেদের দলেই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র আনবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102