বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক

পুলিশ পরিদর্শক সোহেল রানার সাজা ভারতে

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক সোহেল রানার ভারতের আদালতে সাজা হয়েছে।

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে।

সোহেল রানা পশ্চিমবঙ্গের আলীপুরে প্রেসিডেন্সি সংশোধানাগারে আছেন। ই–অরেঞ্জ প্রতিষ্ঠানটি মোটরসাইকেল, মুঠোফোনসহ বিভিন্ন পণ্যসামগ্রী অনলাইনে বিক্রি করত।

উল্লেখ্য, গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে ই-অরেঞ্জ প্রতিষ্ঠানটি। বনানী থানার পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানার বোন ও ভগ্নিপতি চালাতেন প্রতিষ্ঠানটি। এই অভিযোগে সোহেল রানার বোন, ভগ্নিপতিসহ পাঁচজনকে প্রতিষ্ঠানটির মালিক উল্লেখ করে ২০২১ সালে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন এক ভুক্তভোগী।

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত প্রধান পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা ২০২১ সালের ৩ সেপ্টেম্বর ভারতে পালাতে গিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102