বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী

হি ইজ অ্যা ভেরি গুড অফিসার কূটনীতিক তৌহিদুল

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলামের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন ‘ভেরি গুড অফিসার’ এবং ‘তুখোড় ছেলে’। সে যখন এডমিনেস্টিটিভ পরীক্ষা দেয় ওই পরীক্ষায় সারা দেশে সে ফার্স্ট হয়। এছাড়া সে তার ব্যাচে ফার্স্ট বয় সে। অত্যন্ত ভালো তুখোড় ছেলে। এখন ওকে টেনে কিভাবে নামানো যায় তাঁর মন্ত্রণালয়ের লোকজন, তারই বন্ধু-বান্ধবরা কন্টিনিউয়াসলি কাজ করছে। তবে মন্ত্রী জানিয়েছেন, তিনি যতদিন (মন্ত্রী হিসেবে) আছেন, ততদিন তিনি তৌহিদুলকে ডিফেন্ড (আগলে রাখা) করে যাবেন।

শনিবার (২১ জানুয়ারি) সকালে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চাঁনপুর খেয়াঘাট এলাকায় সুরমা নদীর চর খনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

গত বছরের জুলাই থেকে গুরুত্বপূর্ণ অস্টি্রয়ার ভিয়েনা মিশনে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদ শূন্য। এই পদে কূটনীতিক মো. তৌহিদুল ইসলামকে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রস্তাবনা ভিয়েনায় পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু অস্ট্রিয়া সরকার রাষ্ট্রদূত হিসেবে তৌহিদুল ইসলামকে গ্রহণ করতে রাজি হয়নি। পরে গত ১৯ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী মোমেন অস্ট্রিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি চিঠি লিখেন। তিনি তৌহিদুলকে গ্রহণ করতে অনুরোধ জানান। কিন্তু তারপরও ভিয়েনা থেকে তৌহিদুলকে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করা হয়নি।

ইতালির মিলানে কনসাল জেনারেল হিসেবে কর্মরত থাকার সময় তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অধস্থন এক নারী সহকর্মীর সঙ্গে গুরুতর অসদাচরণের অভিযোগ ওঠে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে রাষ্ট্রদূত হিসেবে ভিয়েনা গ্রহণ করছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুলকে গ্রহণ না করায় অস্টি্রয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদটি আপাতত খালিই থাকছে। তৌহিদুল বর্তমানে সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার সিলেটে তৌহিদুল ইসলামকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, ‘বর্তমানে সে (তৌহিদুল) আমাদের অ্যাম্বাসেডার ইন সিঙ্গাপুর। তাকে আমরা ভিয়েনাতে দিতে চাই। সেখানে যেয়ে মাল্টিন্যাচারাল কাজ আছে আমাদের ধারণা।

মোমেন বলেন, সে যখন অ্যাডমিনিস্টে্রটিভ পরীক্ষা দেয়, তখন সারা বাংলাদেশের মধ্যে সে প্রথম হয়। তারপরে সে তার ব্যাচের ফার্স্টবয় ছিল। অত্যন্ত ভালো, তুখোড় ছেলে। এখন ওরে টেনে কিভাবে নামানো যায়, তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজন, তারই বন্ধুবান্ধবরা কন্টিনিউয়াসলি কাজ করছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ চারটা বড় বড়, ইউএনওতে চারটা বড় রিকগনিশন নেয়। একটা হচ্ছে শান্তি ও সংস্কৃতি। আর দুটো বড়, একটা হচ্ছে অটিজমের ওপর একটি এবং আরেকটি হচ্ছে মানুষের ক্ষমতায়ন। এই দুটোতে এই ছেলে (তৌহিদুল) প্রথম কাউন্সেলর ছিল ইউএনওতে এবং সে অসম্ভব তুখোড় ছেলে।

ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু তার (তৌহিদুল) শত্রু আছে। শত্রু ওখানে গিয়ে, সে যখন মিলানে কনসাল জেনারেল ছিল, কনসাল জেনারেল থাকা অবস্থায় কোনো একটা মেয়েকে তার পেছনে লাগিয়ে দেয়। লাগিয়ে দিয়ে একটা কেলেংকারির চেষ্টা করে। তখন তাকে উহ্য করা হয়, সাসপেন্ড করা হয়, অনেক ইনভেস্টিগেশন করা হয়, সরকারের অনেক টাকা, আপনাদের টাকা খরচ করা হয়। পরে দেখা যায় এক্কেবারে বানোয়াট। এরপর তার প্রমোশন হয়, তারপর অ্যাম্বাসেডার হয়। এখন তার বিরুদ্ধে আবার লাগছে একদল, তারই বন্ধুবান্ধব হবে। আর না হয় পত্রিকায় এগুলো গেল কিভাবে? হি ইজ অ্যা ভেরি গুড অফিসার। আমি যতোদিন আছি, আই উইল ডিফেন্ড হিম।

এরআগে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন সুরমা নদীর নাব্যতা ফিরিয়ে সিলেট নগরবাসীকে বন্যামুক্ত করার লক্ষ্যে খননকাজ উদ্বোধন করেন। সিলেটের সদর উপজেলার চাঁনপুর এলাকায় সুরমা নদীতে এ খনন কাজের উদ্বোধন করেন তিনি। প্রথম দফায় সিলেটে সুরমা নদীতে ১৮ কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শীত মৌসুমে সুরমা নদী শুকিয়ে নালায় পরিণত হয়, আর বর্ষায় দেখা যায় ভয়াবহ রূপ। গভীরতা কমে যাওয়ায় নদীর তীর উপচে পানি ঢুকে সিলেট শহরে। এতে পানিতে তলিয়ে যায় শহর। পানি নিষ্কাশনের মাধ্যম ছড়া-খালগুলো দিয়ে উল্টো শহরে প্রবেশ করে সুরমার পানি। গত বছর দুই দফা বন্যায় নাকাল হতে হয়েছে সিলেট নগরবাসীকে। অবশেষে নগরবাসীকে এ থেকে মুক্ত করতে সুরমা খননের কার্যক্রম শুরু হয়েছে।

পাউবো সিলেট অফিস সূত্রে জানা গেছে, গত বছর মে ও জুন মাসে সিলেট নগরীতে ভয়াবহ বন্যা হয়। ওই সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে সুরমা নদী খনন, শহররক্ষা বাঁধ এবং নদী ও ছড়া-খালের উৎসমুখে স্লুইস গেট নির্মাণের দাবি তোলা হয়। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপিও এ নদী খননে জোর দেন। এর প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড সুরমা খননে একটি প্রকল্প গ্রহণ করে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102