

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় “বঙ্গবন্ধুকে পড়ো, বাংলাদেশকে জানো” শীর্ষক বই পড়া উৎসবের পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুকে পড়ো, বাংলাদেশকে জানো” শীর্ষক বই পড়া উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য গত ২০২০-২০২১ এবং ২০২২-২০২৩ অর্থ বছরে প্রাথমিক থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যন্ত তেত্রিশ হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন, কারাগারের রোজনামচা, আমাদের ছোট শেখ রাসেল বই গুলো পাঠ করা হয় এবং বুক রিভিউ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক শ্রেণি থেকে ৩ জন করে বিজয়ী নির্বাচন করা হয়।
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সেগাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান-এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, তেঁতুলিয়া উপজেলা পরিষদ কাজী মাহমুদুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপিত বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, তেঁতুলিয়া সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীরমুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, ইউপি কর্মচারীগণ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ০২ টি কলেজের বই পড়া উৎসবের বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারকারী ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক, গণমাধ্যম কর্মীগণবৃন্দ।
নিউজ /এমএসএম