রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

তিব্বতে তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

তিব্বতে তুষারপাতে টানেলধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাড়িয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় ৫৩ জনের জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে আটজন এখনও নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিব্বতের দক্ষিণ-পশ্চিমে নাইংচি শহরের সঙ্গে মেদোগ কাউন্টির সঙ্গে সংযোগকারী একটি রাস্তা ও হাইওয়ে টানেলে ভয়াবহ তুষারপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় প্রবল তুষারপাতের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক অধিবাসী গ্লোবাল টাইমসকে বলেন, দুর্ঘটনার শিকার অধিকাংশই তিব্বতীয়, যারা আগামী রোববার (২২ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া চান্দ্র নববর্ষের জন্য নিজ শহরে ফিরছিলেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যানবাহনগুলো তুষার ও বরফের নিচে চাপা পড়ে। একই সঙ্গে বরফ-তুষার টানেলের মুখ আটকে দেয়, ফলে টানেলে বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102