বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন

সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি তোফায়েল সম্পাদক শংকর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

ঢাকায় কর্মরত বৃহত্তর সিলেটের পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক স্বপ্নবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী তোফায়েল আহমেদ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এসের পরিচালক ও বার্তা প্রধান শংকর মৈত্র। পূর্ণাঙ্গ কমিটি আগামী ১০ দিনের মধ্যে গঠন করা হবে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা ও প্রথম সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন এ নেতৃত্ব নির্বাচন করা হয়। সম্মেলনকে ঘিরে দিনভর সিলেটি সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান।

এর আগে সম্মেলনের আলোচনা সভায় সিবিসাসের সভাপতি আজিজুল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক শামীম আজাদ, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ডেইলি অবজারভারের কনসালটেন্ট ফারুক আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মুদ্রণ সমিতির সাবেক সভাপতি তোফায়েল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সুনামগঞ্জের সমাজসেবক সেলিম আহমেদ প্রমুখ।

সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংগঠনের সাধারণ সম্পাদক ঝর্ণা মনি অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার ইখতিয়ার উদ্দিনের নেতৃত্ব দৈনিক বাংলাদেশ সময় এর ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমদ ও দৈনিক দেশ রুপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুনসহ  কমিশন সদস্যরা সর্বসম্মতি ক্রমে নতুন কমিটি ঘোষণা করেন।

পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ এবং পেশার মাধ্যমে নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102