রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

চলন্ত গাড়িতে সিটবেল্ট সরানো

ভুলের জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

চলন্ত গাড়িতে সিটবেল্ট সরানোর জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, সুনাক অল্প সময়ের জন্য তাঁর সিটবেল্ট সরিয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, তিনি ভুল করেছেন। খবর এনডিটিভির।ৎ

সুনাক বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি গন্তব্যে যান। চলন্ত গাড়িতে তিনি সময় অল্প সময়ের জন্য তাঁর সিটবেল্ট সরিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য একটি ভিডিও ধারণে তিনি তাঁর সিটবেল্ট সরিয়ে ছিলেন। এ ক্ষেত্রে বিচার বিবেচনায় ত্রুটি হয়েছে স্বীকার করে তিনি ক্ষমা চান।

যুক্তরাজ্যে যাত্রীরা গাড়িতে থাকাকালে সিটবেল্ট পরতে ব্যর্থ হলে তাঁদের তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ-সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড হতে পারে।

সুনাকের মুখপাত্র বলেন, এটা ছিল বিচার বিবেচনার একটা ছোট ত্রুটি। একটা ছোট ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী তাঁর সিটবেল্ট সরিয়ে ছিলেন। তিনি পুরোপুরি স্বীকার করেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

সুনাকের মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রত্যেকেরই সিটবেল্ট পরা উচিত।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102