বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন
টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম। এ পর্বের প্রথম দিন শুক্রবারে হাজারো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

দেশের বৃহত্তম এ জুমার জামাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে।

এদিন দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার চারদিন পর শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন জোবায়ের পন্থী মুসল্লিরা। এবার বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন সাদ পন্থী মুসল্লিরা।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমান এর আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তাৎক্ষণিক ভাবে তা বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102