বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সিলেট সদরে

কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

শ‌হিদুল ইসলাম, সিলেট
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন
সিলেট সদর উপজেলার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নে মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের পক্ষ থে‌কে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চারটি স্থানে সর্বমোট ১৫০০ অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব‌্যবসায়ী, শিল্পপতি মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৌ‌দিআরব প্রবা‌সি আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন।
ট্রাস্টের উপদেষ্টা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ট্রাস্টের যুগ্ম সম্পাদক আব্দুল মো‌মিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শিহাব এর যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন অত্র এলাকার মুর‌ব্বি পংকি মিয়া মেম্বার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মু‌সিক, হারুনুর রশিদ হিরন, আফতাব উদ্দিন, আব্দুল জব্বার, মাওলানা রফিকুল ইসলাম, নিজাম উ‌দ্দিন, জাহাঙ্গীর আলম লকুছ, শামীম আহমদ, রায়হান উ‌দ্দিন আহমদ, রুহুল ইসলাম মেম্বার, না‌হিয়ান বিন কাপ্তান, ফা‌হিম আহমদ, শাকিল মাহমুদ মইন, মিছবাহ আহমদ প্রমুখ।
মোগলাবাজার ইউনিয়নের  ৭ নং  ৯ নং ওয়ার্ডের শীতবস্ত্র কিংডম পার্টি সেন্টারে সকাল ১০ টায়, রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে  মোগলাবাজার ইউনিয়নের  ১ নং, ৪ নং, ৫ নং, ও ৬ নং ওয়ার্ডের সকাল ১১ টায়, হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মোগলাবাজার ইউনিয়নের ২নং ও দাউদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড দুপুর ১২ টায়, বারইগ্রাম ফুরক্বানিয়া ইসলামিয়া মাদ্রাসায় মোগলাবাজার ইউনিয়নের  ৩ নং ওয়ার্ড এর শীতবস্ত্র দুপুর  ১ টায় বিতরণ করা হয়।
ট্রাস্ট সুত্রে জানানো হয়েছে পর্যায়ক্রমে সিলেট সদর সহ দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীঘ্রই শীতবস্ত্র বিতরণ করা হ‌বে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102