মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

নবীগন্জ প্রেসক্লাবের

কার্য নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

নবীগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নবীগঞ্জ শহরস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় প্রেসক্লাবের নবগঠিত কমিটির কার্য নির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এটিএম সালাম, মুরাদ আহমদ, রাকিল হোসেন, বর্তমান সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ নাবেদ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মুজাহিদ আলম চৌধুরী, বর্তমান নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, অলিউর রহমান অলি, এম এ মুহিত।

সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে নবীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান করার লক্ষ্যে সাবেক সভাপতি এটিএম সালামকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি ও প্রেসক্লাবের ২০২২ইং সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেখার জন্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য মুরাদ আহমদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠন করা হয়।
নির্বাহী কমিটির সভা চলা কালীন ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক কায়ছার আহমদ ও প্রিন্সিপাল অফিসার কাজী মোঃ শাহ জালাল উপস্থিত হয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সবাইকে বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) প্রদান করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102