

মৌলভীবাজার জেলার পালাতক আসামী ফ্রান্সে বসবাসকারী সোয়েবুর রহমান সোহেব এর রিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চার্জসিট সাইবার ট্রাইবুনাল আদালতে ২৭/১২/২২ইং, অভিযোগপত্র নং- ১১১, ইন্টারনাল রেফারেল টিম সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রানসন্যাশনাল ক্রাইম ডিএমপি ঢাকা, পুলিশ পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা নাজমুল নিশাত দাখিল করেছেন।
সরকারের গুরুত্বপূর্ন ব্যক্তিদেরে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইস বুক আইডি দিয়ে আক্রমান্তাক মিথ্যা, অশ্রাব্য বক্তব্য, ভিডিও, মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচার করে মানহানি ঘটানো সহ সারা বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে প্রত্যেকের পারিবারিক সামাজিক সকল মহলে ব্যাপক মানহানি ঘটানোর অপরাধে মো: সোয়েবুর রহমান সোহেব (৪৪) এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ২৪,২৫,২৯ ধারায় অভিযোগ পত্র দাখিল করেন।
ঝিনাইদহ জেলার তুহিন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমনিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিকে ডিএমপি ঢাকা কোতয়োলী থানার ২২ নং মামলায় এসি সিটি সাইবার ক্রাইম ইনভিস্টিগেশন ডিভিশন ঢাকা, মৌলভীবাজার মডেল থানাকে আসামী মো: সোয়েবুর রহমান সোহেব এর অবস্থান, নাম ঠিকানা যাচাই করার নির্দেশ দেন।
মৌলভীবাজার থানার তদন্ত কর্মকর্তা মো: মহসিন হোসেনের তদন্তে জানা যায়, মো: সোয়েবুর রহমান সোহেব দীর্ঘ দিন যাবৎ বিদেশে অবস্থান করছেন।
মো: সোয়েবুর রহমান সোহেব বাহারমর্দন গ্রামের মৃত, মো: হাবিবুর রহমারে পুত্র। সে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম সাইফুর রহমানের নিকট আত্বীয় ও একই বাড়ির বাসিন্দা হওয়ায় বিএপির রাজনীতির সাথে জড়িত ছিল।
তার উপর বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালাতক রয়েছে। সে দীর্ঘ দিন যাবৎ বিদেশে অবস্থান করছেন। মৌলভীবাজার জেলার ফ্রান্সে বসবাসকারী সোয়েবুর রহমান সোহেব এর রিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চার্জসিট সাইবার ট্রাইবুনাল আদালতে দাখিল করেছে ইন্টারনাল রেফারেল টিম সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিএমপি ঢাকার পুলিশ পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা নাজমুল নিশাত।
সরকারের গুরুত্বপূর্ন ব্যক্তিদেরে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইস বুক আইডি দিয়ে আক্রমান্তাক মিথ্যা, অশ্রাব্য বক্তব্য ও ভিডিও মিথ্যা তথ্য প্রকাশ, টর্চার করে মানহানি ঘটানো সহ সারা বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে প্রত্যেকের পারিবারিক সামাজিক সকল মহলে ব্যাপক মানহানি ঘটানোর অপরাধে মো: সোয়েবুর রহমান(৪৪) এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ২৪,২৫,২৯ ধারায় বিচারের জন্য অভিযোগ পত্র দাখিল করেন। ঝিনাইদহ জেলার তুহিন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমনিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেন মামলার তদন্ত কর্মকর্তা।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মো: নাজমুল নিশাত জানান, ফ্রান্সে অবস্থানকারী পালাতক আসামী মো: সোহেবুর রহমান এর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে আর্ন্তজাতিক ওয়ারেন্ট ইস্যু করার জন্য বিজ্ঞ সাইবার ট্রাইবুনাল আদালতে সুপারিশ করা হয়েছে।
নিউজ /এমএসএম