বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

রানীশংকৈলে

ইটভাটা থেকে যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল এর একটি ইটভাটা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়৷ জানা গেছে রানীশংকৈল উপজেলার বিষ্ণপুর এমএনবি ইটভাটা থেকে ১৮ই জানুয়ারি বুধবার রানা (২৮) নামের  ট্রলিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রানা উপজেলার বিষ্ণপুর জোসনা মার্কেট এলাকার জিয়ারুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়,রানা ওই ইটভাটায় দীর্ঘদিন ধরে ট্রলি চালাত। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। বুধবার সকালে তার মরাদেহ ভাটায় পড়ে থাকতে দেখা যায়।

ইটভাটার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, সকালে ইটভাটার দক্ষিণ পাশে মাটির স্তূপের পশ্চিম কোনায় রানার মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা চেঁচামেচি শুরু করেন। পরে রানার বাড়ির লোকজনকে খবর দিলে তারা এসে লাশ বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফানুর সহ   সহকারি পুলিশ সুপার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান,সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা  যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102