সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে পাঁচ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রাখে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

বুধবার (১৮ জানুয়ারি) টস হেরে ফিল্ডিংয়ে নেমে বোলারদের নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে ১০৩ রানে আটকে দেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে দিশা বিশ্বাসের শিকার হয়ে ব্যক্তিগত ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন লাসিয়া মুল্লাপুদি। এরপর দিশা ধিনগ্রা ও স্নিগ্ধা পল ধীরগতির ৫৭ রানের জুটি গড়েন।

এই দুজন ১৫তম ওভারে পরপর দুই বলে উইকেট হারান। স্বর্ণা আক্তারের থ্রোতে ২০ রান করে আউট হন দিশা। এর পরের বলেই ব্যক্তিগত ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্নিগ্ধা পল।

এরপর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে একশ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার অধিনায়ক গীতিকা। ১৭ রানে অপরাজিত ছিলেন ইসানি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিশা বিশ্বাস।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102