শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মৌলভীবাজারের সিলভী বিডিএসআই অ্যাওয়ার্ড পেলেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৬২৪ এই পর্যন্ত দেখেছেন

মাহমুদা জাহান: মৌলভীবাজার শহরের পূর্ব গোবিন্দ্রশ্রী এলাকার বাসিন্দা সৈয়দ হেলাল আহমদ ও সৈয়দা শিরিন আক্তার এর মেয়ে সৈয়দা নাজনীন আহমেদ সিলভী ভলান্টিয়ার লিডারশিপ ক্যাটাগরিতে (ইনডিভিজ্যুয়াল সেকশন) বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১ (বিডিএসআই) পেয়েছেন।সৈয়দা নাজনীন আহমেদ সিলভী বিশ্বের ২৯টি দেশের বাছাইকৃত ১৫ জনের মধ্যে সিলেট বিভাগের এই সংগ্রামী নারী আন্তর্জাতিক মানের অ্যাওয়ার্ডটি লাভ করেন ।বিজয়ী সিলভী চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের পুত্রবধূ ও হবিগঞ্জ জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমনের সহধর্মিণী। বর্তমানে সিলেট লিডিং ইউনিভার্সিটিতে এমবিএ-তে অধ্যয়নরত তিনি।গত ২৪ জুন রাজধানীর তেজগাঁও স্কাই ভিউ রেস্টুরেন্টে বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম কর্তৃক আয়োজিত ডিজিটাল সামাজিক উদ্ভাবনের বৈশ্বিক প্রতিযোগিতা বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১ এর চুড়ান্ত সাতটি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।সিলভী বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে সামাজিক কর্মী হিসাবে কাজ করছেন। তিনি মহিলা ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং শিক্ষার মান উন্নয়নে সিলেট বিভাগের বিভিন্ন ক্ষেত্রে এসডিজি বাস্তবায়নে তার সামাজিক কাজ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, স্কুলগামী মেয়েদের স্ব-প্রতিরক্ষা প্রশিক্ষণ, প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের গুড টাচ-ব্যাড টাচ ক্যাম্পেইন এবং বিভিন্ন এনজিওর সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে ইংরেজি ক্লাস সরবরাহ শুরু করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102