বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

আরো কয়েকদিন থাকবে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

দেশের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি পূর্বাভাস দেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। দেশে সবশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102