বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

একদিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ঠেকাতে সারা দেশে আজ (বৃহস্পতিবার) থেকে আগামী এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে ‘সর্বাত্মক লকডাউন’ দিয়েছে সরকার।এই সময়ে জনসাধারণের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু সিদ্ধান্ত দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগে ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেবিচক। এখন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট ফেরও চালুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) একেএম ফয়জুল হক স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে। শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।এতে বলা হয়- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে শুধু বিদেশি যাত্রীদের বহন করতে পারবে।নির্দেশনায় আরও বলা হয়, যাত্রী বিদেশ থেকে এসেছেন কি না বা বিদেশে যাবেন কি না সেটি নিশ্চিত হতে তার আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখতে হবে। সেটি দেখেই অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বোর্ডিং পাস দিতে হবে। সরকার-নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে।গেল বুধবার এক বিজ্ঞপ্তিতে সর্বাত্মক লকডাউনে (১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত) দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করে বেবিচক। তার একদিন পরই ফের চালুর সিদ্ধান্ত দিল তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102