

শুক্রবার (১৩ জানুয়ারি) রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার আওয়ামী পরিবার হাজী ইউসুফ আলী কোম্পানির কনিষ্ঠপুত্র, সাবেক ছাত্রনেতা, রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, রাঙামাটি পার্বত্য জেলা বাস – মিনিবাস মালিক গ্রুপের সভাপতি এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোন এর চেয়ারম্যান হাজী মঈনুদ্দিন সেলিম এর ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন করোনা কালীন সময়ের আগে থেকে আমার ডাকে সাড়া দিয়ে হাজী মহিউদ্দিন সেলিম খাদ্য সহায়তা ও শীতবস্ত্র সহ বিভিন্ন উপকরণ দিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন। এভাবে সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে, অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের অনেক মানুষের কষ্ট ও বিপর্যয় লাঘব ও উপকার হবে বলে আমি মনে করি।
হাজী মঈন উদ্দিন সেলিম বলেন, যেকোনো দুর্যোগে আমি চেষ্টা করে আসছি মানুষের পাশে দাঁড়াতে। করোনাকালীন সময়ে প্রায় ১০ হাজারের অধিক মানুষকে খাদ্য সহায়তা ও শীতবস্ত্র দিয়ে পাশে দাঁড়িয়েছিলাম। তারই ধারাবাহিকতায় রিজার্ভ মুখ অগ্নি দুর্গতদের মাঝে প্রথম দিন ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি এবং আজকে প্রতিবন্ধী ও অসহায় শীতার্তের মাঝেও প্রায় ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমি মহান রব্বুল আলামিন আল্লাহর পাকের কাছে হাজার শুকরিয়া আদায় করছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন যতদিন বেঁচে থাকব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গীতাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক জনাব আশীষ দাস গুপ্ত, পৌরআওয়ামী লীগেরপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হারুন , ১ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মোহাম্মদ বদি এবং লঞ্চ মালিক সমিতির সদস্য মামুন ও মোঃ নাজিমউদ্দিন, ইমন প্রমুখ।