শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে

পুতিনের নতুন কমান্ডার নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেকেই রাশিয়াকে এগিয়ে রাখলেও ১১ মাসে এসেও ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সহয়তার ফলে কোনোভাবেই জয়ের মুখ দেখতে পারছে না মস্কো। একের পর এক পরিকল্পনা ভেস্তে যাচ্ছে পুতিনের।

এমন পরিস্থিতিতে আবারও কমান্ডার পরিবর্তন করেছেনে পুতিন সরকার। নতুন কমন্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে।

বুধবার (১১ জানুয়ারি) রুশ প্রতিরক্ষামন্ত্রী কমান্ডার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে রুশ প্রতিরক্ষ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মুহূর্তে ইউক্রেনে অভিযানরত রুশ সেনাবাহিনীতে বেশি গুরুত্বপূর্ণ ’শীর্ষ কমান্ডার’ পদ। রুশ বাহিনীর ব্যবস্থাপনার কার্যকারিতা ও মান এবং সেনাবাহিনীর বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ বাড়াতেই কমন্ডার পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে দায়িত্বরত কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনের নেতৃত্বে ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। তবে সম্প্রতি রাশিয়ার কেন্দ্রীয় কমান্ডেরের নির্দেশ অমান্য করে ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা চালালে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

নতুন কমান্ডার নিয়োগ মস্কের সামরিক বাহিনীর ধারাবাহিক পরাজয় বলে মন্তব্য করেন ইউক্রেনের মিত্র দেশগুলো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102