শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

ফের শীত বাড়ার পূর্বাভাস, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

গত দুই দিনে সারা দেশে তাপমাত্রা কিছুটা স্বস্তি দিলেও ফের শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এদিকে পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (১১ জানুয়ারি) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102