বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

চার ম্যাচে শীর্ষস্থান ধরে রাখলো সিলেট

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্সের জয়যাত্রা থামাতে ব্যর্থ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডোমিনেটর্স। ঢাকার সাথে ৬২ রানের জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো সিলেট।

মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকার মুখোমুখি হয় সিলেট। এদিন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান তাওহিদ হৃদয়। শেষ ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দেন হৃদয়। ৪৬ বলে ৫টি চার ও সমান ছক্কার সাহায্যে ৮৪ রান করে ফেরেন হৃদয়।

হৃদয়ের ৪৬ বলের ৮৪ রানের ঝড়ো ইনিংস আর নাজমুল হোসেন শান্তর ৩৯ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে সিলেট।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন। এছাড়া ৪২ রান করেন মোহাম্মদ মিঠুন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102