শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সাংবাদিকদের ডা. জাহিদ

বিএনপির গণঅবস্থান কর্মসূচি করতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি করতে কোনো বাধা নেই।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা করেছি। বিএনপির অবস্থান কর্মসূচি করতে প্রশাসনের পক্ষ থেকে আর বাধা নেই। আগামীকাল (বুধবার) পূর্বনির্ধারিত যে কর্মসূচি তা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করা হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102