শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন আশিকুর রহমান

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান গত ১ জানুয়ারি পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মোহাম্মদ আশিকুর রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, বিশ্বব্যাংক অর্থায়িত প্রকল্প-সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট এবং ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ হতে ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিভিন্ন সংস্থা আয়োজিত প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং, ফরেন অ্যাসেট ও রিজার্ভ ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, টিওটি, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।

এছাড়া আশিকুর রহমান বাংলাদেশ সরকারের ‘এটুআই’ প্রজেক্ট কর্তৃক পরিচালিত ‘ইনোভেশন ইন পাবলিক সার্ভিসেস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সময় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চলতি বছরের ৪ জানুয়ারি প্রধান কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টে পরিচালক পদে যোগদান করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102