বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

গুমনাই নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৭২ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শাকিল হোসেন: গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর তৌহিদ নামে তিন বছরের এক শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা আজ সকালে পাশ্ববর্তী তাড়াশ উপজেলার ধামাইচ বাজারের পাশে গুমনাই নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি গতকাল গুরুদাসপুর উপজেলার সাহাপুর গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয়। তৌহিদ গুরুদাসপুর উপজেলার উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলা গ্রামের জুয়েল রানার ছেলে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গত তিনদিন আগে শিশু তৌহিদ তার মায়ের সাথে গুরুদাসপুর উপজেলার সাহাপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। গত সোমবার দুপুরে নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। আশপাশের ডোবা,নালা ও নদীতে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাবা গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। উপজেলার ধামাইচ বাজারের খেয়া নৌকা পারাপারের মাঝি গুমানি নদী দিয়ে একটি শিশুর মরদেহ ভেসে যাওয়া দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে। পরে জানতে পারেন শিশুটি গুরুদাসপুর এলাকার। তারা গুরুদাসপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। এসময় শিশুটির আত্বীয় স্বজন মরদেহটি শিশু তৌহিদের বলে শনাক্ত করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102