বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিভাগের দায়িত্ব পেলেন আওয়ামী লীগের যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকেরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন।

রোববার সন্ধ্যায় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের এ বিভাগীয় দায়িত্ব বণ্টন করলেন।

যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে ড. হাছান মাহমুদ রংপুর ও রাজশাহী বিভাগের সাংগঠনিক কার্যক্রমের দায়িত্ব পেয়েছেন। ক্রমান্বয়ে মাহবুবুল আলম হানিফ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের; আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খুলনা ও বরিশাল বিভাগের এবং ডা. দীপু মণি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পেয়েছেন।

অপরপক্ষে আট জন সাংগঠনিক সম্পাদক একটি করে বিভাগের দায়িত্ব পেয়েছেন। আহমদ হোসেন সিলেট বিভাগের দায়িত্বে, বি এম মোজাম্মেল হক খুলনার, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রামের, এস এম কামাল হোসেন রাজশাহীর, মির্জা আজম ঢাকার, আফজাল হোসেন বরিশালের, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহের এবং শ্রী সুজিত রায় নন্দী রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দশমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। পরে দলীয় সভাপতি কাউন্সিলরদের দেয়া ক্ষমতা বলে জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102